সদ্য প্রকাশিত
খেলা

১ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন মুশফিকরা

নিউজ ডেস্ক১৯ মার্চ ২০১৭১ মিনিট পড়া
১ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন মুশফিকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ক্রিকেটারদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার কলম্বোয় বাংলাদেশের জয়ের পর ঢাকায় বেসরকারী একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দেন বোর্ড প্রধান।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় মুশফিকুর রহিমের দল। তাতে বাংলাদেশ নিজেদের শততম টেস্টের উপলক্ষটা জয় দিয়েই রাঙিয়ে রাখে। বাংলাদেশের আগে শততম টেস্ট জিততে পেরেছিল কেবল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

সূত্র: রাইজিংবিডি