বিজ্ঞান ও প্রযুক্তি

১৫ লাখ হুয়াওয়ে অনার ৮ বিক্রি

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ থেকে ৯৯৯ দিন আগে হুয়াওয়ে তাদের সাব ব্র্যান্ড অনার উন্মোচন করে। এরই মধ্যে ১০ কোটি অনার হ্যান্ডসেট বিক্রি হয়েছে।
প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে ক্রমেই সফল হয়ে উঠছে এই ব্র্যান্ড।

 

এরই মধ্যে আরেকটি সফলতা এসেছে। গত জুলাইয়ে চীনে সর্বপ্রথম হুয়াওয়ের অনার ৮ মডেলের স্মার্টফোন বিক্রি শুরুর পর থেকে এ পর্যন্ত ১৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এমনকি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গতমাসে স্মার্টফোনটির বিক্রি শুরু হয়। সেই দিক থেকে অল্প সময়েই সফলতা পেয়েছে হ্যান্ডসেটটি।

 

অনার ৮ স্মার্টফোনটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়াল (দুইটি) ক্যামেরা। হুয়াওয়ে মেট ৮ এর মতোই এই হ্যান্ডসেটটিতেও রয়েছে কিরিন ৯৫০ সিপিইউ।

 

৫.২ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের আকর্ষনীয় ফিচার হলো এর ৪ গিগাবাইটের র‍্যাম। এছাড়া রয়েছে ৩২/৬৪ গিগাবাইট মেমরি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। রয়েছে অক্টাকোর প্রসেসর, সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ প্রয়োজনীয় নানা সুবিধা।

 

শিগগিরই বিশ্বের অন্যান্য বাজারগুলোতেও হুয়াওয়ের এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে। দাম শুরু ৩৯৯ ডলার থেকে।