সদ্য প্রকাশিত
রাজনীতি

১২ ডিসেম্বরের মধ্যে ঢাকা মহানগর আ’লীগের কাউন্সিল

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৯১ মিনিট পড়া
১২ ডিসেম্বরের মধ্যে ঢাকা মহানগর আ’লীগের কাউন্সিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের কাউন্সিল করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গণভবনে ডেকে এই নির্দেশ দেন তিনি।

রোববার সকালে ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেল হত্যা দিবসের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় মহানগর নেতাদের এ বার্তা দেন কাদের। একই সঙ্গে আগামী ১২ ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে কাউন্সির করতে নির্দেশ দেন তিনি। গণভবন সূত্র ও ধানমন্ডি-৩২ এ উপস্থিত মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রশিদ খান  বলেন, সকালে জেলহত্যা দিবসের ফুল দেয়ার সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহানগর নেতাদের দ্রুততম সময়ে কাউন্সির করার কথা বলেন। প্রথম দিকে তিনি ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করার কথা বললেও পরে তা আরও এগিয়ে নিতে বলেন।

সেখানে উপস্থিত একাধিক নেতা বলেন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে ডেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশ দেন ওবায়দুল কাদের। ১২ ডিসেম্বরের মধ্যেই সম্মেলন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। এসময় মহানগর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।