ভ্রাম্যমান প্রতিনিধি:
বয়সের ভারে নুইয়ে পড়েছেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রমেজা বেগম।শতবছর পেরিয়ে তার বয়স এখন প্রায় ১২৫। কিন্তু এখন পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড পৌছায়নি তার কাছে। কোন মেম্বার-চেয়ারম্যান খোঁজ নেয়নি।
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজারবিঘি গ্রামে দেখা মেলে তার। সরজমিনে গিয়ে কথা হয় রমেজা বেগমের সাথে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বয়স ১০৭ বছর হলেও তার পরিবারের দাবী তার ১২৫ বছর। রমেজা বেগম স্পষ্ট করে কথা না বলতে না পারলেও পুত্রবধূ রোজিয়ার সহায়তায় কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারেন।

রমেজা বেগম তার পুত্রবধূর সহায়তায় জানান, আনুমানিক ১৮৯৫ সালে শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। (যদিও তার জাতীয় পরিচয় পত্রে ১৯১০ সালে জন্মগ্রহণের কথা উল্লেখ রয়েছে) তার পিতার নাম মৃত হাসিমুদ্দিন, মাতার নাম মুত ফুলবত বেগম। প্রায় ১০-১২বছর বয়সে হাজারবিঘী গ্রামের মৃত আব্দুল হাকিমের সাথে রমেজার বিয়ে হয়।
দুই ছেলে ও এক কন্যার জন্ম গ্রহন করার পরপরই তার স্বামী আব্দুল হাকিম আনুমানিক ১৯৬৩সালে মারা যান। তার পুত্রবধু জানান কয়েক বছর থেকে সে আর ভালভাবে চলাফেরা করতে পারে ন। ১২০বছর বয়স পর্যন্ত তিনি দিব্যি চলাফেরা করতে পেরেছেন। খাওয়ার ব্যাপারে কোন কিছুতে না করেনি। এখনো প্রিয় খাবার রুটি ও তেলের পিঠা( আঞ্চলিক ভাষায় আনধাসা বলে)। এ পর্যন্ত নামাজ পড়া সহ সব ধরনের প্রার্থনা ঠিক মত করতে পারেন তিনি।
রমেজা বেগমের ছেলে মোখলেশুর রহমান জানান, এ পর্যন্ত কোন মেম্বার চেয়ারম্যান কোন খোঁজ খবর নেয়নি। আমরা নিজে থেকে কিছু বলিনি।
এলাকার দোকানদার নজরুল ইসলাম, শিক্ষক তোসির উদ্দিন ও আওয়াামীলীগ নেতা খানেদমুল ইসলাম জানান, শুধু শাহাবাজপুরেই নয়, বেশ কয়েকটি ইউনিয়নে রমেজা বেগমের সমবয়সী আর কেউ নেই। তারা আরো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে রমেজা বেগমের বয়স্ক ভাতার কার্ড হওয়া উচিত ছিল কিন্তু মেম্বার চেয়ারম্যানদের গাফলিত কারনে তা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, আমি নতুন চেয়ারম্যান ঘটনাটি আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং এ বৃদ্ধার সাথে দেখা করবো।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার জানান, ঘটনাটি আমার জানা ছিল না। স্থানীয় মেম্বার চেয়ারম্যান তালিকাভুক্ত করে না পাঠায় বয়স্ক ভাতার কার্ড হয়নি। তবে জরুরী ভিত্তিতে আমি তার বয়স্ক ভাতার কার্ড তৈরীর ব্যবস্থা নিব।
রমেজা বেগমের পুত্রবধূ রেজিয়া বেগম জানান, আমি সৌভাগ্যবতী মহিলা। বৃদ্ধা শ্বাশুড়ীর সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। শুধু শ্বাশুড়ী নয় যে কোন মানুষের সেবা করতে পেলে আমি খুব আনন্দ পাই।
স/শ









