রাজশাহীর খবর

১১দফা দাবীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মবিরতী, স্মারকলিপি প্রদান

Silk City১১ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

১১ দফা বাস্তবায়নের দাবীতে কর্মবিরতী ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর রাজশাহীর সদস্যরা। রবিবার বেলা ১২টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে একটি মিছিল নিয়ে তারা রেল ভবন প্রাঙ্গনে আসে৷

এসময় আরএনবি সদস্যরা তাদের ১১দফা দাবীর প্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দেয়। এরপর, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যাবস্থাপক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহন শেষে মহাব্যাবস্থাপক আন্দোলনরত সদস্যদের উদ্দেশ্যে তাদের দাবী পূরনের আশ্বাস প্রদান করে। এসময়, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম এনআরবি’র চিফ কমান্ডান্ট আশাদুল ইসলামসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকতা কমচারী উপস্থিত ছিলেন।

স/আর