সদ্য প্রকাশিত
খেলা

হ্যাটট্রিক বলে আত্মবিশ্বাসী ছিলেন তাসকিন

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
হ্যাটট্রিক বলে আত্মবিশ্বাসী ছিলেন তাসকিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডাম্বুলাতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফাস্ট বোলার তাসকিন আহমেদ শেষ ওভারে হ্যাটট্রিক করে শ্রীলঙ্কাকে অলআউট করেন। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হওয়া তাসকিনের আক্ষেপের শেষ নেই তবুও হ্যাটট্রিক করতে পেরে অনেক খুশি তাসকিন। হ্যাটট্রিক বল করার আগে বেশ আত্মবিশ্বাসীও ছিলেন বলেই জানিয়েছেন তিনি।

 

শেষ ওভারের শেষ ৩ বলে আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপকে ফিরিয়ে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেন তিনি। তিনি ৯.৫ ওভার বল করে ৪৭ রানে মোট ৪ উইকেট নিতে সক্ষম হন। শ্রীলঙ্কার ব্যাটিং শেষে ম্যাচের পুরোটা সময় জুড়েই চলতে থাকে বৃষ্টির দাপট। অবশেষে রাত ৯ টায় আউটফিল্ড পর্যবেক্ষণ করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

 

শেষ ওয়ানডে ম্যাচ খেলতে ডাম্বুলার উদ্দেশ্য রওনা দেয়ার আগে তাসকিন সাংবাদিকদের জানান, ‘আগের ওভারে ফিল্ডিং করার সময় আমি এভাবেই সব কল্পনা করছিলাম। আল্লাহর রহমতে সবকিছু আমার পরিকল্পনা মাফিকই হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমি এর আগেও অনেক হ্যাটট্রিকের সুযোগ মিস করেছি, কিন্তু এইবার হ্যাটট্রিক বল করার আগে আমি প্রচণ্ড রিল্যাক্স ছিলাম। মন বলছিলো সব ঠিকঠাক হচ্ছে, হ্যাটট্রিকটা এবার হয়েই যাবে এবং শেষমেষ সেটাই হলো।’

সূত্র: বাংলা নিউজ