নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে আগামী ১৪ জানুয়ারি গণ অনশন কর্মসূচি ঘোষাণা করা হয়েছে। এ গণ অনশন কর্মসূচির ঘোষাণা নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যেমে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাদীঘির মোড় এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়, আগামী ১৪ জানুয়ারি রাজশাহী মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে গণ অনশন কর্মসূচি পালন করা হবে। এসময় সংগঠনসহ বিবিণ্ন শ্রেণি পেশার সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামূল হক ও সদস্য সচিব ফরিদ মাহমুদ হাসান, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা আজমা চৌধুরী, ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-উর-রশিদ, নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব ফরিদ মাহমুদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ ডিসেম্বর রাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে নগরীতে অর্ধদিবস হরতাল পালিত হয়। নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসুচি পালিত করে। হরতালের কারণে নগরীর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যবসায়ীদের দাবি না মানা হলে আরো কঠোর আনন্দোলনের ঘোষণা দেয়া হবে।
এদিকে হরতাল সফল করতে সকালে মিছিল ও সামবেশ করেছে করে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ ও ব্যবসায়ীরা। পরে সাহেব বাজার আরডিএ মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স/আ










