সদ্য প্রকাশিত
রাজনীতি

হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হেফাজতে ইসলামীর সঙ্গে আজ (শনিবার) রাতে বৈঠক করবে বিএনপি।রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে এ বৈঠক হবে।

বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন। এ ছাড়া হেফাজতের শীর্ষ নেতারা থাকবেন।

ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

 

সূত্র: যুগান্তর