রাজশাহী

শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, রাজশাহী অঞ্চলের উদ্যোগে বুধবার রাজশাহীর শাহ ডাইন কনভেনশন হল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের  সংগঠনের সভাপতি  ওয়াসা  ভবন শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম শাহীন।

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  : অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক লোকমান হাকিম, উপ-মহাব্যবস্থাপক ফয়সাল মোর্শেদ, অফিস কল্যাণ কমিটি ঢাকা’র সভাপতি গোলাম সারোয়ার, এজিএম এজহারুল হক, এজিএম ওয়াজেদ আলী খান, এজিএম মোজাফফর হোসেন, এজিএম আনোয়ারুল আইয়ুবী এবং এ কে এম মাহবুবুর রহমান।
এছাড়াও অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের সাহেববাজার কর্পোরেট শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্পোরেট শাখাসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।