সদ্য প্রকাশিত
৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ
আন্তর্জাতিক

হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে তুমুল বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে তিনি বেঁচে আছেন ও সুস্থ আছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হিজবুল্লাহর আল মানার টিভির খবরে বলা হয়েছে, হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একের পর এক বিমান হামলায় হতাহত হয়েছে।

বেসামরিক নাগরিকদের এলাকার অনেক ভেতরে রয়েছে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টার। হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।

 

সূত্র: যুগান্তর