সদ্য প্রকাশিত
খেলা

হায়দরাবাদে যুবরাজ-হেনরিকোয়েস ঝড়

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
হায়দরাবাদে যুবরাজ-হেনরিকোয়েস ঝড়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঝড় তুলেছেন সানরাইজার্স হায়দরাবাদের যুবরাজ সিং ও মইসেস হেনরিকোয়েস। দুজনের ব্যাটিং ঝড়ে বেঙ্গালুরুকে ২০৮ রানের টার্গেট দিয়েছে ওয়ার্নার-মুস্তাফিজদের দল হায়দরাবাদ।

বুধবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়ক শেন ওয়াটসন। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

হায়দরাবাদের দলীয় ৯৩ রানে দুই ওপেনার ওয়ার্নার (১৪) ও শেখর ধাওয়ান (৪০) ফিরে গেলে হেনরিকোয়েসের সাথে জুটি বাঁধেন যুবরাজ সিং। দুজনে মিলে তৃতীয় উইকেটেমাত্র ২৯ বলে ৫৩ রানের জুটি গড়েন। সাথে দুজনেই অর্ধশতক পূর্ণ করেন। দলীয় ১৫১ রানে চাহালের শিকার হন মইসেস হেনরিকোয়েস। তবে আউট হওয়ার আগে মাত্র ৩৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করেন হেনরিকোয়েস।

এরপর চতুর্থ উইকেটে দীপক হুদার সাথে ২০ বলে ৩৯ রানের জুটি গড়েন যুবরাজ সিং। টাইমাল মিলসের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে নিজের নামের পাশে ৬২ রান যোগ করেন যুবরাজ সিং। তার মাত্র ২৭ বলের ইনিংসে ৭টি চারের সাথে ৩টি বিশাল ছক্কার মার ছিল।

 

সূত্র: রাইজিংবিডি