সিল্কসিটিনিউজ ডেস্ক: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত শীর্ষ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ অক্টোবর ) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ তাদের আগাম জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জামিনাদেশের পরে জয়নুল আবেদীন বলেন, আদালত উভয়পক্ষের সাবমিশন শুনেছেন। এ মামলায় পুলিশের প্রতিবেদন দেওয়ার ৪ সপ্তাহ পরে তারা আত্মসমর্পণ করবেন। অর্থাৎ, এ পর্যন্ত জামিন।
গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা হয়। এই মামলায় একই আদালত থেকে ০২ অক্টোবর মওদুদ আহমদ জামিন পেয়েছিলেন।










