সদ্য প্রকাশিত
রাজনীতি

হাইকোর্টে আলালের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা 

নিউজ ডেস্ক১৪ মে ২০২৪২ মিনিট পড়া
হাইকোর্টে আলালের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা 

সিল্কসিটি নিউজ ডেস্ক :

আদালতের তলবে হাজির হয়ে মঙ্গলবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে ক্ষমা প্রার্থনা করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।  আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও ক্লিপ গত ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। পরে প্রধান বিচারপতির আদেশ অনুসারে বিষয়টি হাইকোর্টের এই বেঞ্চে উপস্থাপন করা হয়।

ইউটিউবে থাকা বিচার বিভাগ নিয়ে আলালের দেওয়া ওই বক্তব্য গত ২৯ এপ্রিল আদালতে উপস্থাপনের পর বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন।

রুলে কেন আলালের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যধারা গ্রহণ করা হবে না এবং আদালত অবমাননার জন্য কেন শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট ।

একই সঙ্গে ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই বক্তব্যের ভিডিও লিংক ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেন হাইকোর্ট।

আর ১৪ মে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। এ আদেশ অনুসারে তিনি হাজির হন।