রাজশাহী

হবিগঞ্জের ঘটনা টেনে এনসিপিকে উদ্দেশ করে বিএনপি নেতার কড়া জবাব

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা ও ভবানীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে ৩৬ জুলাই উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় এনসিপিকে উদ্দেশ্য করে কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা আ ন ম সামসুর রহমান মিন্টু।

সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন : আপনারা তো হবিগঞ্জে পিটুনি খেয়েছেন। এরপর বাংলাদেশের যে জেলায় যাবেন সেখানেই পিটুনি খাবেন। তৈরী থাকেন।
আ ন ম সামসুর রহমান মিন্টু বিএনপির সভাপতি এবং তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র।

এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌরসভার সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ডি এম জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

সভায় বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং ৩৬ জুলাই উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। তবে বিএনপি নেতার ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।