Fardoush Siddquy
ভালোই হতো হতাম যদি বদ্ধভূমি…
বুকের মাঝে আগলে রাখা
কষ্টগুলো নষ্ট হতো না।
হৃদয় ফুঁড়ে উঠতো মিনার
ডিসেম্বরের ১৪ কিংবা ১৬
জনতার ঢল নমতো,
থামতো, চলতে চলতে
কেউবা বলতো
সেলাম, ভালো থেকো বীর…..
এখন যখন মানুষ আমি
অনুভূতিগুলো ভোঁতা
আবেগের ফুলঝুরি কেবল
কথা আওড়ানো তোতা।
শ্রদ্ধা কিংবা ভালোবাসা সব
লোক দেখানো মিছে,
ওই মিছিলে না গেলে ফের
বদমান হয় পিছে।

ভালো থেকো, আমার মাটি রক্তে যাদের কেনা,
রক্ত দিয়েও শোধ হবেনা, এ আমার দায় দেনা।
(বিনম্র শ্রদ্ধা, নাম না যানা হাজারো শহীদ, যারা এ দেশের মুক্তির সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়েছেন।)










