নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলার বেড় পাড়া কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের সাথে সনাক রাজশাহীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক রাজশাহীর বিশেষ কর্মসুচীর অংশ হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রিযাউল হক চৌধুরী, সনাক সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম, সদস্য মনিরা রহমান মিঠি, শরীফ উদ্দীন আহমেদ, কমিউনিনিটি ক্লিনিক এর কর্মচারীবৃন্দ ও এলাকার সেবাগ্রহীতাদের একাংশ।
কমিউনিটি ক্লিনিক এর হেলথ প্রোভাইডার জানান আজ সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সেবা প্রদান করা হয়েছে। প্রতি তিন মাসে দুইটি ওষুধের কিড বক্স আসে। তার দ্বারা সেবা দিতে হয়। কিছু কিছু ওষুধ প্রয়োজনের তুলনায় কম পাওয়া যায়। প্রতিদিন গড়ে ৫০ জন রোগী এখান থেকে সেবা নিয়ে থাকেন। এখানে সাধারণ রোগী দেখা ছাড়াও মাতৃত্বকালীন সেবাও প্রদান করা হয়। সেবা প্রদানের ক্ষেত্রে এলাকার সাধারণ মানুষ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের ভাল সহযোগিতা পাওয়া যায়। এখানে যে সকল সবা প্রদান করা হয় তার তালিকা এবং ওষুধের তালিকা টাঙানো আছে।

সংশ্লিষ্ট হেলথ প্রোভাইডার জানান, তিনটি ওয়ার্ড মিলে একটি কমিউনিটি ক্লিনিক। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের একটি করে সহযোগি কমিটি আছে। এছাড়া এর একটি মুল কমিটিও আছে। মুল কমিটির প্রতি মাসে একটি করে সভা ও সহযোগী কমিটির প্রতি দুই মাসে একটি করে সভা অনুষ্ঠিত হয়। সকল সিদ্ধান্ত গ্রহনে তারা সম্পৃক্ত থাকে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন সকল কাজ জনগনকে সঙ্গে নিয়ে এগিয়ে নিচ্ছি। সনাক সাথে থাকলে সেটি আমাদের সেবাদানের অনুপ্রেরণা হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দেবার জন্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তিনি উল্লেখ করেন।
স/শ










