সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

স্বামীকে যুবতীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে দরজায় শিকল দিল স্ত্রী !

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
স্বামীকে যুবতীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে দরজায় শিকল দিল স্ত্রী !

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে তিলনা মোড় থেকে আপত্তির অবস্থায় যুবক-যুবতীকে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে ইউনিয়ন পরিষদ থেকে ঐ বাসায় ওয়ার্ড সদস্যকে ঘটনাস্থলে পাঠান এবং হাতেনাতে ঐ যুবক-যুবতীকে আটক করে ইউনিয়ন পরিষদে আনেন।

  • আটককৃত যুবক মাসুদ (৩০) ভোলা জেলার বুরহান উদ্দীন উপজেলার ফুলকাচ্ছ গ্রামের আবুল কাশেমের পুত্র। ওই যুবক পত্নীতলা উপজেলার বাঁকরইল গুচ্ছ গ্রামে বিয়ে করে সাপাহারে ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। আটককৃত যুবতি ফাহিমা খাতুন (২২) পোরশা উপজেলার বাংধারা গ্রামের হাকিমের কন্যা বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যায় ভাড়া বাড়ির একটি রুমে আপত্তিকর অবস্থায় যুবক-যুবতীকে দেখতে পেয়ে আটককৃত যুবকের স্ত্রী দরজায় শিকল দেয় এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী কে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান স্থানীয় ওয়ার্ড সদস্যকে ঘটনাস্থলে পাঠায়। স্থানীয় ওয়ার্ড সদস্য মিজানুর চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে যুবক-যুবতীকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। রাতেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে থানায় খবর দিলে পুলিশ যুবক-যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার সকালে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।

স/অ