সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

স্বামীকে আটকে রেখে মারপিট, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
স্বামীকে আটকে রেখে মারপিট, স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

সিল্কসিটি নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনের পাশে স্বামীর সামনেই ধর্ষণের শিকার হন তিনি। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এ সময় ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে একটু ঘোরাঘুরির সময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পত্তিকে পথরোধ করে তাদের পরিচয় জানতে চায়। পরে জিজ্ঞাসাবাদের জন্যে তাদের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে মারপিট করা হয় এবং স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে তিনজন। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে কৌশলে পালিয়ে ৯৯৯ এ কল করেন গৃহবধূর স্বামী।

পরিদর্শক জহিরুল ইসলাম আরো জানান, ওই গৃহবধূকে ধর্ষণ করার পর তারা ভয়-ভীতি দেখিয়ে একটি রিকশায় তুলে দিয়ে পাঁচদোনার দিকে চলে যেতে বলে। পুলিশ গৃহবধূকে পাঁচদোনা থেকে উদ্ধার করার পর তার কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনায় জড়িত অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

রেলপথে এ ঘটনায় আজ রবিবার সকালে ভিকটিম ও গ্রেপ্তারকৃত দুজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সুত্র: কালের কন্ঠ