নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িেয় দারুন জয় তুল নিল তালতলা টাগার্স। সেইসঙ্গে সেমিফাইনলও নিশ্চিত করলো তারা। আগামী ২১ মার্চ সেমিফাইনালে তাদের সঙ্গী শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ।
রাজশাহী নগরীর দরিখরবোনায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হয়েছে ড্রীম লীগ রাউন্ড। ড্রীম লীগ রাউন্ডের রোববারের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ছোট বনগ্রাম রেঞ্জার্স বনাম তালতলা টাইগার্স। খেলায় দুটি বোনাস পয়েন্টসহ জেতা দল ছোট বনগ্রাম রেঞ্জার্সকে বোনাস পয়েন্টে হারিয়েছে তালতলা টাইগার্স। ফলে সেমিফাইনালে নাম লেখালো দলটি।

প্রথমে টসে জিতে ব্যাটিং এ নামে তালতলা টাইগার্স দল। সবকটি উইকেট হারিয়ে দলীয় রান সংগ্রহ করে ১৪৮। দলের পক্ষে মুক্তা করেন ৫৪ রান এবং সুমন করেন ৩১ রান। দলের পক্ষে সবুজ নেন ৩ টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ছোটবনগ্রাম দল মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়। ড্রীম লীগ রাউন্ডের সূত্রমতে বোনাস পয়েন্ট পায় তালতলা।

খেলা শেষে ৩ উইকেট এবং ৭ রান করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তালতলা দলের সবুজ । পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
এছাড়া ছয় মেরে হিট মি বোর্ডে লাগানোয় ৫০০ টাকার ইন্সট্যান্ট প্রাইজমানি পান ছোট বনগ্রাম দলের নবাব। তার হাতে চেক তুলে দেয়া হয়।
আগামি ২১ মার্চ সেমিফাইনাল খেলবে তালতলা টাইগার্স এবং কামারুজ্জামান স্মৃতি সংঘ দল।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।
স/আর










