নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হয়েছে ড্রীম লীগ রাউন্ড। ড্রীম লীগ রাউন্ডের রোববারের খেলায় মুখোমুখি হয় কামারুজ্জামান স্মৃতি সংঘ বনাম রাজবাড়ি এক্সপ্রেস। এতে ৫ উইকেটে জয় পেয়েছে কামারুজ্জামান স্মৃতি সংঘ দল। ফলে সেমিফাইনাল নিশ্চিত করলো দলটি।
প্রথমে টসে জিতে ব্যাটিং এ নামে রাজবাড়ি এক্সপ্রেস দল। ৪ টি উইকেটের পতন ঘটিয়ে দলীয় ১১৯ সংগ্রহ করেন তারা। দলের পক্ষে আলী করেন ৪১ রান।

জবাবে ব্যাট করতে নেমে কামারুজ্জামান স্মৃতি সংঘ দল ৪ টি উইকেট হারিয়ে তুলে নেন ১২০ রান। দলের পক্ষে মশিউর করেন ৫৮ এবং আলী করেন ৩৪ রান।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দলের মশিউর। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।
স/আর










