নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হয়েছে ড্রীম লীগ রাউন্ড। ড্রীম লীগ রাউন্ডের শুক্রবারের খেলায় মুখোমুখি হয় ছোট বনগ্রাম রেঞ্জার্স বনাম রাজবাড়ি এক্সপ্রেস। এতে ৮৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ছোট বনগ্রাম রেঞ্জার্স দল।
পর পর দুটি খেলায় বোনাস পয়েন্ট নিয়ে জয় পাওয়ায় ফাইনাল নিশ্চিত করলো দলটি। তাদের মোট পয়েন্ট ১০।

প্রথমে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রাজবাড়ি এক্সপ্রেস দল। ব্যাট হাতে ছোট বনগ্রাম রেঞ্জার্স দলের খেলোয়াড়েরা সংগ্রহ করেন ১৭৮ রান। দলের পক্ষে রাহাত করেন ৫৮ রান এবং তুহিন করেন ৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে রাজবাড়ি এক্সপ্রেস দল সবকটি উইকেট হারিয়ে করে ৯০ রান। বিপক্ষ দলের নবাব একে একে ৪টি উইকেট শিকার করেন।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ছোট বনগ্রাম রেঞ্জার্স দলের রাহাত। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।
স/আর










