স্বস্তির জায়গা তুমি
সৈয়দ আনোয়ার সাদাৎ
আমার অস্থির জীবনে স্বস্তির জায়গা তুমি
আমার একাকী জীবনে পথ চলার আদর্শ তুমি,
ক্রিয়া আর কলাপে আছো তরবারি হয়ে
নিয়েছি এ নিষ্ঠর মাথা পেতে আমি ভালোবেসে।
ভুলি কেমনে,আছো তুমি সমগ্র সত্ত্বা জুড়ে,
থাকবেও আজীবন।
তবু তোমার যেটুকু ক্ষোভের কারণ সখী—
সে আমার নিয়তি। আজ যতই রাখো দূরে
তবু ভালোবাসায় আশা বাঁধি, বাঁচি বলে স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখি, সব মেঘ কেটে সূর্য হাসবে,
চাঁদ উঠবে হাসির সুরোভী ঢেলে, বিশ্বাসে -আশ্বাসে
থাকবে সাথে–ভালোবাসা যে আমার মরে নাই।











