সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ

নিউজ ডেস্ক২২ জুলাই ২০২৬২ মিনিট পড়া
সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরান যুদ্ধ ঘিরে পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ইরানপন্থি হুতিদের ঘোষিত নৌ-অবরোধের কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে সরকারের এ অবস্থান তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।

“বাংলাদেশ বিশ্বাস করে, এই ধরনের কর্মকাণ্ড উত্তেজনা বাড়ায়, আঞ্চলিক ও শান্তি স্থিতিশীলতাকে খর্ব করে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে বিঘ্ন ঘটায়।”

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (আনক্লস) ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে লোহিত সাগরসহ সব আন্তর্জাতিক সামুদ্রিক পথে অবাধ ও আইনি চলাচলকে সমর্থন করে বাংলাদেশ।

“বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সংযোগস্থল লোহিত সাগরে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্ববাসীর জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। এ কারণে সব নাবিক ও পণ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”

ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বারের উপকূলও নিয়ন্ত্রণ করছে।

তারা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছে।

এ হুমকির পর মঙ্গলবার এশিয়াগামী দুটি সৌদি তেলবাহী ট্যাংকার লোহিত সাগরের পথ থেকে ফিরে গেছে। এতে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত হরমুজ প্রণালির পর আরেকটি গুরুত্বপূণ জ্বালানি সরবরাহের জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পরিস্থিতি তৈরি করেছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

হুতিদের অবরোধের নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার প্রতি সম্মান জানানোর, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার এবং কূটনীতিতে যুক্ত হওয়ার আহ্বানও বাংলাদেশ জানাচ্ছে।

“পশ্চিম এশিয়ায় অব্যাহত অস্থিতিশীলতায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনাই যে সংঘাত নিসরনের একমাত্র পন্থা, সে বিষয়ে অব্যাহত অবস্থান পুনর্ব্যক্ত করছে।”