সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

‘সোয়াত’র অপেক্ষায় শিবগঞ্জের জঙ্গি আস্তানার অভিযান

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
‘সোয়াত’র অপেক্ষায় শিবগঞ্জের জঙ্গি আস্তানার অভিযান

নিজস্ব প্রতিবেদক ও ভ্রাম্যমাণ প্রতিনিধি : পুলিশের বিশেষ বাহিনী সোয়াতের অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ত্রিমহোনী এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ঢাকা থেকে সোয়াতের একটি দল এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছালেই অভিযান শুরু হবে।

শিবগঞ্জের চককীটি ইউনিয়নের ত্রিমোহী চাতরা বাজারের শিবনগর এলাকায় ভোর সাড়ে ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। একটি আমবাগানের ভেতর বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিটিটিসি সূত্রে আরও জানা গেছে, বাড়ির মালিকের নাম ঝিন্টু হাজি। তিনি সেখানে থাকেন না। আবু বক্কর নামের একজন প্রায় দুই মাস আগে বাড়িটি ভাড়া নেয়। স্ত্রীকে নিয়ে সে ওই বাড়িতে ওঠে।

এর আগে গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগরীতে হড়গ্রাম এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে ‘ব্লক রেইড’ চালায় পুলিশ। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

 

স/আ