সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাক চালকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক১৯ জুন ২০১৭১ মিনিট পড়া
সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সোনামসজিদ স্থলবন্দরে পানামা ইয়াডের ভিতরে ভারতীয় এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।

পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্বনয়কারী টিপু সুলতান জানান, সোমবার ভোর ৪টার দিকে ভারতীয় ট্রাক চালক এসার বড়ালের ছেলে আতিকুল বড়াল (৪৫) ডউ-৪১উ-২২০১ নম্বর ট্রাকের কেবিনে শুয়ে থাকা অবস্থায় মারা গেছে। মৃত ওই ট্রাক চালকের বাড়ি ভারতের বর্ধমান জেলার মন্তেস্বর থানার বনপুর গ্রামে।

ওই ট্রাকের হেলপার মনজুর হোসেন মোল্লা জানায়, গত রোববার ‍দিবাগত রাতে সোনামসজিদের পানামা ইয়ার্ডের ভিতরে ট্রাকে চালক আতিকুল বড়াল শুয়ে ছিল। সোমবার ভোর ৪টার দিকে ঘুম ভাঙলে দেখা যায চালক আতিকুল মারা গেছে। পরে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ পানামা ইয়ার্ডের ভিতরের ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ হাবিবুল ইসলাম হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি সিল্কসিটি নিউজকে জানান, ভোর আনুমানিক ৪টার দিকে ভারতীয় ট্রাক চালক আতিকুল বড়াল মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তন্দন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/অ