সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ ইমিগ্রেশনে দুটি সোনার বারসহ ভারতগামী যাত্রী আটক

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
সোনামসজিদ ইমিগ্রেশনে দুটি সোনার বারসহ ভারতগামী যাত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে দুটি সোনার বারসহ শাইন মাতবর নামে ভারতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে ভারতে ঢোকার সময় জিরো পয়েন্টে বিজিবি শাইনের দেহ তল্লাশি করে দুটি সোনার বার পাওয়ায় তাকে আটক করে।

৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শাইন ইমিগ্রেশন শেষ করে ভারতে ঢুকছিলেন। এসময় সোনামসজিদ জিরো পয়েন্টে বিজিবি তার দেহ তল্লাশি করে দুটি সোনার বার পায়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দিয়ে সন্ধ্যায় আটক শাইনকে শিবগঞ্জ থানায় পাঠানো হয়।