সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে ট্রেন চাপা পড়লো দুই কিশোর

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সেলফি তুলতে গিয়ে ট্রেন চাপা পড়লো দুই কিশোর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রেললাইনে সেলফি তুলতে গিয়ে নিহত হয়েছে দুই ভারতীয় কিশোর।

কিশোরদের একটি দল দিল্লীর পূর্বে রেললাইনে দাড়িয়ে ট্রেনের সামনে ছবি তোলার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ছবি তোলার সময় কিশোরদের মধ্যে দুজন তাড়াতাড়ি সরে যেতে ব্যর্থ হলে তারা রেলগাড়ির নীচে চাপা পড়ে।

সাম্প্রতিক এই ঘটনাটি শনিবার সংঘটিত হলেও বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে আসে মঙ্গলবার।

সেলফির কারণে ভারতেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে বলে গতবছরের একটি গবেষণায় বেরিয়ে এসেছিলো।

কার্নেগী মেলোন বিশ্ববিদ্যালয় এবং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের ঐ গবেষণায় দেখা যায় ২০১৪-১৫ সালে বিশ্বজুড়ে ১২৭ টি সেলফি সংক্রান্ত মৃত্যুর ৭৬ টিই হয়েছে ভারতে।

“ছবি তোলার সময় একটি ট্রেন এগিয়ে আসতে দেখে তারা সরে দাড়ায়। কিন্তু উল্টোদিক থেকে অপর একটি ট্রেন চলে আসে এবং তারা দুটি ট্রেনের মাঝখানে আটকে যায়। দুটি ট্রেনের যেকোন একটির নীচে তারা চাপা পড়ে” দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন একজন পুলিশ কর্মকর্তা।

রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা বলেন যে, ছবি তোলার জন্য কিশোররা একটি পেশাদারী ক্যামেরাও ভাড়া করে এনেছিল।

গতবছর ভারতের উত্তর প্রদেশের এক খরস্রোতা নদীতে সেলফি তুলতে গিয়ে দুজন শিক্ষার্থী নিহত হয়।

এর আগে ১৮ বছর বয়সী এক তরুণী সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে গেলে মুম্বাইয়ের ১৫ টি স্থানকে “সেলফি তোলার জন্য বিপদজনক” এলাকা হিসেবে ঘোষণা করে শহরটির পুলিশ।

সূত্র: বিবিসি