নিজস্ব প্রতিবেদক:
আমার মৃত্যুর জন্য আবুল দায়ি এমন একটি চিঠি তার নিজের পকেটের রেখে আত্মহত্যা করেছেন রাজশাহীর বাগমারায় হত্যা মামলার আসামি ইসমাইল হোসেন (৪২)।
গতকাল সোমবার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেন। নিহত ইসমাইল হলেন, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া এলাকার মৃত ইশা আলীর ছেলে।

জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় তিনি বাড়ি থেকে একটু দূরে পুকুর পাড়ের একটি আম গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। থানায় নিয়ে যায়।
একটি সূত্র জানয়, বেশ কিছু দিন আগে বাসুপাড়ায় একটি পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে সংর্ঘের ঘটনা ঘটে। এসময় এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা করা হলে মামলার এক নম্বর আসামি হিসেবে ইসমাইল ও দুই নম্বর আসামি বেশারাতুল্লাহর ছেলে আবুল।
তাদের পুলিশ গ্রেফতার করে নিয়ে গেলেও প্রথেমে আবুল জামিনে বেরিয়ে আসেন। তার কিছু দিন পরে ইসমাইল জামিনে বেরিয়ে আসেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন সিল্কসিটিনিউজকে জানায়, জমি যায়গা নিয়ে মারা মারির ঘটনায় মারা যেতে পারে এ রকম মামলার আসামি হতে পারে। তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে।
স/আ










