রাজশাহীর খবর

সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

 

বুধবার দিবাগত রাতে কামারখন্দ উপজেলার জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-সানোয়ার ও লুৎফর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বন্দুকযুদ্ধে দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: রাইজিংবিডি