নিজস্ব প্রতিবেদক:
”দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমুহ বলতে হবে”- এই স্লোগানে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক জেলায় দিবসটি পালন উপলক্ষে র্যালী, আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক দুর্যোগ প্রশমন মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মুহম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা্ম্মদ শামীম আলম প্রমুখ।
স/অ










