সিল্কসিটিনিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটেও জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি। তবে ডেমোক্র্যাটরাও খুব বেশি পিছিয়ে নেই। তারাও হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছেন।
১০০ আসনের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দরকার ৫১টি আসনের। রিপাবলিকান পার্টি ইতিমধ্যেই ৪৯টি আসন জিতে নিয়েছে। আর দুটি আসনে জিতলেই তারা সিনেটের নিয়ন্ত্রণও পেয়ে যাবেন।
অন্যদিকে, সিনেটের নিয়ন্ত্রণ কায়েমের দৌঁড়ে ডেমোক্র্যাট দল জিতেছে ৪৭টি আসন।
সিনেটের বর্তমান নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতেই আছে। বর্তমানে সিনেটের ৫৪টি আসন রয়েছে রিপাবলিকানদের দখলে আর ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ৪৪টি আসন। ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ একটি দলের দখলে রয়েছে ২টি আসন।
সিনেটের বর্তমান নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতেই আছে। বর্তমানে সিনেটের ৫৪টি আসন রয়েছে রিপাবলিকানদের দখলে আর ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ৪৪টি আসন। ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ একটি দলের দখলে রয়েছে ২টি আসন।
রয়টার্স জানিয়েছে, অনেকে এবার সিনেটে দুটি দলের ৫০/৫০ আসনে জয় লাভের সম্ভাবনা রয়েছে।
আর এদিকে ইতিমধ্যেই, ৪৩৪ আসনের ২৩১টিতে জয় লাভ করে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে জয় নিশ্চিত করেছেন রিপাবলিকানরা। ২১০ সাল থেকেই হাউজটির নিয়ন্ত্রণ করছেন রিপাবলিকানরা।
হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্র্যাটরা জিতেছে ১৭৫টি আসন।
আর প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন রিপাবিলকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইতিমধ্যেই ২৬৪টি আসনে জয়লাভ করেছেন। আর ডেমোক্র্যাট প্রার্থী হিলারি জিতেছেন ২১৫টি আসন।
সূত্র: কালের কণ্ঠ









