বিজ্ঞান ও প্রযুক্তি

সিইএসতে সনি যে ডিভাইস আনছে

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কয়েক সপ্তাহ পরেই প্রযুক্তি দুনিয়ার বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো’তে (সিইএস) দেখা মিলবে নিত্য নতুন ডিভাইসের। সেই আয়োজন নিয়ে প্রস্তুত হচ্ছে প্রযুক্তি জায়ান্টগুলো। প্রস্তুতিতে পিছিয়ে নেই সনি। জাপানের নিমার্তা প্রতিষ্ঠানটি দুইটি নতুন ফোন, স্মার্টওয়াচ, টেলিভিশন নিয়ে হাজির হবে।

সনির নতুন দুইটি ফোনের মডেল হবে জি৩১২১ এবং জি৩১১২। এই ফোন সম্পর্কে গত মাসে ফাঁস হয়েছিলো তথ্য। সেখান থেকে জানা যায়, ফোন দুইটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন প্রসেসর। ডিসপ্লে হবে যথাক্রমে ৫.২ এবং ৫.৫ ইঞ্চি।

 

ফোনের পাশাপাশি পরিধেয় বাজারে পিছনে থাকতে চায় না সনি। তাই স্মার্টওয়াচ ৪ নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানটি। সর্বশেষ প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচ এনেছিলো দুই বছর আগে। স্মার্টওয়াচটিতে অ্যান্ড্রয়েড ওয়ার ২.০ অপারেটিং সিস্টেম চলবে।

টেলিভিশনের বাজারে সনির এখনো সুনাম রয়েছে। সিইএস আয়োজনে সনি ৪কে ওএলইডি টিভি আনতে পারে। ফোর্বসের তথ্যমতে, ৫৫ ও ৬৫ ইঞ্চির দুইটি স্মার্টটিভি আনতে পারে প্রতিষ্ঠানটি।

আগামী বছর জানুয়ারীর ৫ থেকে ৮ তারিখ শুরু হবে সিইএস আয়োজন। এই আয়োজনেই ডিভাইসগুলো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। সনির ভক্তদের এখন অপেক্ষার পালা।

সূত্র : টেক শহর