সদ্য প্রকাশিত
নাটোর

সিংড়ায় অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় মিলেছে: প্রেমিক স্বামী আটক

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিংড়ায় অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় মিলেছে: প্রেমিক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের সিংড়ায় অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় নিশ্চিত করেছে থানা পুলিশ। নিহত যুবতীর নাম রেজেনা পারভীন রুপালী। সে লাল মনিরহাট জেলার মোস্তফি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

 

এদিকে সোমবার নিহত ওই যুবতীর প্রেমিক স্বামী শাহমিম (২৭) কে ফুলবাড়ী এলাকা থেকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।

 

সিংড়া থানার উপ-পরিদর্শক (এস আই) দেবব্রত দাস সিল্কসিটি নিউজকে জানান, নিহত যুবতী রেজেনা পারভীন রুপালী বগুড়া মেরিস্টোপ ক্লিনিকে নার্সের চাকুরীর সুবাদে ফুলবাড়ী এলাকার যুবক শাহমিমের আলাপ-চারিতা থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের বিয়ে হয়। তার কিছুদিন পর বিচ্ছেদ আবার তাদের নিজেদের মধ্যে দ্বিতীয় বিয়ের ঘটনা ঘটে। চলে তাদের সংসারে মনো-মালিন্য। এক পর্যায়ে গত বৃহস্পতিবার বগুড়া থেকে ওই যুবতী নিখোঁজ হয় এবং রোববার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকার ভাদিগাড়ী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করা হয়।

 

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, হত্যাকাণ্ডের দায়ে নিহত যুবতীর প্রেমিক স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
স/শ