সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

সাহিত্যিক বুদ্ধদেব গুহ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
সাহিত্যিক বুদ্ধদেব গুহ করোনায় আক্রান্ত

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল বুদ্ধদেব গুহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

সামান্য জ্বর থাকলেও বুদ্ধদেব গুহর শারীরিক অবস্থা স্থিতিশীল। রিপোর্ট পজিটিভ আসার পর প্রথমে একটি হোটেলে তিনি আইসোলেশনে ছিলেন।

পরে শনিবার তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, বর্তমানে তার তেমন জটিলতা নেই।  গত এক বছর ধরে ভীষণ সতর্ক ছিলেন বুদ্ধদেব গুহ। তবু কোভিড থেকে রেহাই পেলেন না।

একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব গুহর কন্যা এবং ড্রাইভার।

ভারতের এই সাহিত্যিক বাংলাদেশসহ উপমহাদেশে বেশ জনপ্রিয়। তার করোনা আক্রান্তের খবরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তার ভক্ত-পাঠকরা।

 

সুত্রঃ যুগান্তর