সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

সার্বিয়ায় পার্লামেন্টের কাছ থেকে ৩০০ কেজি ওজনের বোমা অপসারণ

Silk City২২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
সার্বিয়ায় পার্লামেন্টের কাছ থেকে ৩০০ কেজি ওজনের বোমা অপসারণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সার্বিয়ায় প্রায় ৩০০ কিলোগ্রাম ওজনের একটি শতাব্দীপ্রাচীন আর্টিলারি শেল নিরাপদে অপসারণ করা হয়েছে। বেলগ্রেডে পার্লামেন্টের কাছে একটি নির্মাণ সাইট থেকে রবিবার এটি অপসারণ করা হয়। দেশটির পুলিশ পুলিশ এ তথ্য জানিয়েছে।

অপসারণ কার্যক্রমের আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিচা ডাচিক জানান, ৩৫৫ মিলিমিটার ‘মরসার এম.১১’ হাউইটজার শেলটি গত বুধবার পাওয়া গিয়েছিল।

এটি ১৯১৪ সালের জুলাই মাসে প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর বেলগ্রেড অবরোধের সময় ব্যবহৃত হয়েছিল।

শেলটি অপসারণের আগে পুলিশ আশপাশের বাসিন্দাদের তাদের যানবাহন সরিয়ে নিতে এবং সতর্কতা অবলম্বন করতে বলেছিল। পাশাপাশি সম্ভব হলে তাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল।

শেলটি বেলগ্রেড থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি বালুময় স্থানে পাঠানো হয়।

পরে সেখানে এটি ধ্বংস করা হয়।
সার্বিয়ায় অতীতে যুদ্ধে পড়ে থাকা বেশ কয়েকটি বোমা পাওয়া গেছে এবং সেগুলো বিস্ফোরণ ঘটানোর আগেই সরানো হয়েছে। দক্ষিণ সার্বিয়ার নিস শহরে ১৯৯৯ সালের ন্যাটো বোমা হামলার একটি বড় বোমা এপ্রিল মাসে আবিষ্কৃত হয়েছিল। আর ২০২১ সালে বেলগ্রেডের এক উপশহরের একটি নির্মাণ সাইট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ২৪২ কিলোগ্রাম ওজনের একটি বোমা অপসারণ করা হয়েছিল।

 

সূত্র: কালের কণ্ঠ