জাতীয়

সারিয়াকান্দিতে জাল নোটসহ অটোরিকশা চালক আটক

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ৪০টি এক হাজার টাকার জাল নোটসহ পলাশ মিয়া (২৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

আটক পলাশ কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রামের ফারুকের ছেলে।

সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এ এস আই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, পলাশের বিরুদ্ধে এ ঘটনায় মামলা করা হবে।

সূত্র: বাংলানিউজ