রাজশাহীর খবর

সাবেক জেলা প্রশাসক ভুলুর বিরুদ্ধে কর্মচারীদের অভিযোগের পাহাড়

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন পরিষদের কর্মচারীরা। ভূক্তভোগী কর্মচারী মহল নাম দিয়ে পাঠানো এক লিখিত অভিযোগে ভুলুর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতাসহ ব্যাপক অভিযোগ তোলা হয়।

 

রাজশাহীর মিডিয়া হাউজগুলোতে ডাকযোগে পাঠানো ওই লিখিত অভিযোগটি করেন পরিষদের কর্মচারীরা।

 

এতে তারা উল্লেখ করেন, গত কয়েকটা বছর আমরা চরম স্বেচ্ছারিতার মধ্যে দিনাতিপাত করেছি। জেলা পরিষদের প্রশাসক থাকাকালীন সময়ে পরিষদের কোটি কোটি টাকা লুটপাট করেছেন ভুলু।

 

ভুয়া প্রকল্প বানিয়ে টাকা নিয়ে লুপপাট করেছেন। দলবল নিয়ে অফিসে থাকা-খাওয়া থেকে শুরু করে পালিত পূত্রকে দিয়ে মোটরসাইকেল আর বাড়ির গাড়ীর তেলেরও বিল উত্তোলন করেছেন ভুলু।রেড ক্রিসেন্টের টাকা, চাল, ডাল কাপড়ও মেরে দিয়েছেন তিনি।

 

সাধুর মোড়ের বিশালকারার বাড়ির সংস্কারও হয়েছে জেলা পরিষদের টাকায়। এই বাইরেও ভুলুর বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরা হয় ওই লিখিত অভিযোগে।
এ নিয়ে জানতে চাইলে মাহবুব জামান ভুলু ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২০১৪ সালে রাজশাহীর ৯টি উপজেলার চেয়ারম্যানরা ভুলুর বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন। এ নিয়ে ওই সময় বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশও হয়।

 

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনে মাহবুব জামান ভুলু আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার।

স/আর