সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রহিম তার ব্যক্তিগত তহবিল হতে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ হিসেবে এক বান্ডিল করে ঢেউ টিন বিতরণ করেছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় তার ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে নেতা কর্মীদের উপস্থিতিতে পাতাড়ী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৭৬টি পরিবারের মাঝে প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউ টিন বিতরণ করেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভীন, উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান কল্লোল, যুবদল সম্পাদক জয়নাল আবেদীন, আঃ কাহার মাস্টার, গোলাম রাব্বানী, আক্কাস আলীসহ দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স/শ










