সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে শিক্ষার্থীদের টিফিনের টাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে শিক্ষার্থীদের টিফিনের টাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ

সাপাহার প্রতিনিধিঃ

“আসুন আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানে টিফিনের টাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করেছে সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কয়েক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষকদের সাথে নিয়ে ত্রান বিতরণ করে।

সোমবার দিনব্যাপী তারা পাতাড়ী ইউনিয়নের আদাতলা, জালশুখা, হাঁপানিয়া সহ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ সহায় সম্বালহীন প্রায় ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করেন।

এসময় বিদ্যালয়ের ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন, সহকারী শিক্ষক মজিবর রহমান কাবুল চৌধুরী, আব্দুল মজিদ, রণি, রশিদ, অসিম, সহিদুলইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স/অ