সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন (৬৮) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার করলডাঙ্গা পারিবারিক কবরস্থানে নওগাঁ পুলিশ লাইনের একদল চৌখস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফাহাদ ফারভেজ বসুনিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল জব্বার  প্রমুখ।

 

এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধা সহ প্রায় ৫ শতাধিক জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

 

রোববার বিকাল ৫টা ১০ মিনিটে নিজ বাসস্থান করলডাঙ্গা  গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
স/শ