সাপাহার প্রতিনিধিঃ
সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন।
এ সময় মৎস্য চাষে উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মুনীরুজ্জামান ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এম এফ এম গোলাম ফারুক হোসেন, সমাজ সেবা অফিসার রেজওয়ানুল হক, নির্বাচন অফিসার তোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার প্রায় শতাধীক মৎস্য চাষী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এক অভিযানে উপজেলার জবই বিল হতে আটক পোনা নিধনকারী প্রায় ৫০হাজার টাকা মূল্যের ৭৭টি অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন।
স/শ









