সাপাহার প্রতিনিধি:
‘সব হাতে কাজ চাই-সব মুখে ভাত চাই,কৃষক বাঁচাও কৃষি বাঁচাও-দেশ বাঁচাও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ১৯ ডিসেম্বর নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবেশ । সমাবেশকে সফল করার লক্ষে নওগাঁর সাপাহারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জিরো পয়েন্ট সংলগ্ন ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যালয়ে সমাজ তান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এ সম্দরণ সভার আয়োজন করে।

সভায় সমাজ তান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি মঙ্গল কিস্কু’র সভাপতিত্বে প্রধান অতিথি কৃষক ক্ষেতমজুর সমাবেশ প্রস্তুত কমিটির রাজশাহী বিভাগীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব)।
এ সময় তিনি প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাজ থেকে ধান সহ উৎপাদিত পণ্য ক্রয়ের আহ্বান জানান এবং সেনাবাহিনীদের দরে গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
কৃষদের দাবী আদায়ের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের অন্যতম সদস্য জাহেদুল হক মিলু,নওগাঁ জেলা বাসদের কৃষক ক্ষেতমজুর প্রস্তুত কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন মুকুল, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল আজিজ,ইউপি সদস্য মোকলেছুর রহমান,জিয়াউল হক জিয়া প্রমুখ।
সভায় এলাকার অসংখ্য কৃষক ক্ষেতমজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স/শ










