সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে ভূমিসেবা সপ্তাহ শুরু

Silk City৮ জুন ২০২৪১ মিনিট পড়া
সাপাহারে ভূমিসেবা সপ্তাহ শুরু

সাপাহার প্রতিনিধি:

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় (৮ জুন) উপজেলা ভূমি অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

ভূমিসেবা সপ্তাহ পালন অনুষ্ঠানে ভূমি অধিকার, ভূমি মালিক, খাজনা খারিজ দলিল দস্তাবেদ সহ বিভিন্ন প্রকার আইনের ব্যাখ্যা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন বিস্তারিত বক্তব্য প্রদান করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব বক্তব্য প্রদান করেন।

এর পর মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক “ক” শ্রেণীর ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান,  গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।