সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

সাপাহার প্রতিনিধি:
‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও আলোহা স্যোসাল সার্ভিসেস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

উপজেলা কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন’র সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার শাম্মী শিরীন, প্রোকৌশলী আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, নির্বাচন অফিসার মহা: তোজাম্মেল হক, খাদ্য নিয়ন্ত্রক রতন কুমার প্রামানিক, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিম, সাপাহার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন আহাম্মেদ প্রমুখ।
স/শ