সাপাহার প্রতিনিধি:
নওগাাঁর সাপাহার উপজেলায় বাংলাদেশ সমাজতান্ত্রিকদল বাসদের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাপাহার বিদ্যানিকেতন বিদ্যালয়ে মি: মঙ্গলকিস্কু’কে আহবায়ক ও গোলাপ কুজুর’কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্টি একটি কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব,নওগাঁ জেলার বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল,জেলা বাসদের সদস্য ডা: বিষ্ণুপদ সরকার প্রমূখ।
স/শ











