সাপাহার প্রতিনিধি:
নওগাাঁর সাপাহার বাজার বণিক সমিতির উদ্দ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্জে এসব বিতরণ করা হয়।
বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি’র সভাপতিত্বে উপজেলার বানভাসী ৪০টি পরিবারের মাঝে ১বাইন করে ঢেউটিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: মোরশেদা পারভীন, অফিসার ইনচার্জ(ওসি) শামসুল আলম শাহ্, আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, আলহাজ্ব নূরল হক মাষ্টার সভাপতি ‘সুজন’,আবুল কালাম আজাদ,মজিবর রহমান প্রমূখ।
স/অ










