সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন

সাপাহার প্রতিনিধি:

‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার দুপুরে জেলার জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে এ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, ফাহিমা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন।

স/বি