সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী।

হিন্দু ধর্মবালম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন,শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহন করেছিলেন। মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্পীতির বন্ধন গড়ে তোলাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ।

মানবজাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দিনটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় সাপাহার বাজার কালি মন্দির প্রাঙ্গন থেকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে আলোচনা সভায় পরিনত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, সাধারন সম্পাদক গোপাল মন্ডল, ডা: অর্জুন সাহা, সুরেন্দ্র নাথ সাহা, পরিমল রায়,কমল সাহা ও জগন্নাথ দেবনাথ প্রমুখ। এছাড়া দিনটি উপলক্ষে সাপাহার বিভিন্ন মন্দির ও পূজামন্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

 

স/আ