সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে নিউক্লিয়াস প্রি-ক্যাডেট একাডেমির পি এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল আলিম শাহ্ চৌধুরী’র সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক মিলন,জিন্নাত আলী প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অবিভাবক উপস্থিত ছিলেন।
স/আ










