প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে নিখোঁজের ৩দিন পর ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে উপজেলার আইহাই ইউনিয়নের পলাশডাঙ্গা গ্রামের দক্ষিনে ধানক্ষেত থেকে মজিবুর (৩৫) নামের ওইযুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবুর সাপাহার উপজেলার চামার ডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে , শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। তার পর থেকে বাড়িতে না ফিরলে বাড়ীর লোক জন বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করে কোথাও তার সন্ধান না পাওয়ায় রোববার বিকেল ৫টার দিকে নিহতের পরিবার সাপাহার থানায় জিডি করতে এলে ওই গ্রামের একটি মেয়ে ধান ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেয়।

গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান মামলার প্রস্তুতি চলছে।
স/আর










